নাইক্ষ্যংছড়িতে সিএনজির সিলিন্ডারে মিললো ৫০ হাজার ইয়াবা, চালক আটক


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728



শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় সিএনজি জব্দসহ চালক আবুল কালাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যের দিকে  নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আবুল কালাম রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়
 বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে  জানা যায় আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশির সময় সিএনজির সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কাটে মোট ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ সিএনজিটি জব্দ এবং চালক আবুল কালামকে আটক করা হলেও স্থানীয়দের মতে বরাবরের মতো গডফাদার ধরাছোঁয়ার বাইরে। 

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।