নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি নিয়ে তথ্য বিনিময় কর্মশালা


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728



শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

নাগরিকদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘নাগরিকতা: নাগরিক সম্পৃক্ততা’ বিষয়ে তথ্য বি নিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউসের সভাকক্ষে এমপাওয়ারমেন্ট প্রকল্প, গ্রাউসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশীজন, সিএসও, সিবিও, সিসিএম ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খুর্শেদ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু।
কর্মশালায় নাগরিকের অধিকার ও দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
-