নাইক্ষ্যংছড়িতে র্যাবের অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী আটক
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪২)নামক এক মাদককারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব-১৫)।

গত শুক্রবার (২৮ আগষ্ট) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনায় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের বসত ভিটায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। এ তথ্য ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এই বসত ভিটায় অভিযান চালায় র্যাব-১৫এর সদস্যরা।
এ সময় র্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তথ্য দেওয়া অনুযায়ী বসত ভিটার পাশে মাটির নিচে বিশেষ ভাবে বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখা ১০টি বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার পিস করে সর্বমোট ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট ছিলো। এছাড়া মাদক কারবারির ব্যবহৃত একটি বাটম মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম দীর্ঘদিনধরে সীমান্তবর্তী দূর্গম পাহাড়ী এলাকা থেকে কৌশলে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে জানান।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম( ৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার আলী আহাম্মদ ও গুলবাহার দম্পতির ছেলে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের মতো অভিশাপ নির্মূল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৫ -এর এ ধরনের ষাঁড়াশি অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে র্যাব-১৫।
আপনার মতামত লিখুন :