শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাবেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকের ছুটির সময় আরও দীর্ঘ হবে।

অন্যদিকে, দুর্গাপূজা ও সংশ্লিষ্ট ছুটি মিলিয়ে শিক্ষার্থীদের জন্যও থাকছে দীর্ঘ ছুটির সুযোগ। শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটির সময়সূচিতে কিছুটা পার্থক্য রয়েছে।


মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিনের ছুটি শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজার সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজে ছুটি ১৬ দিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির ব্যাপ্তি দাঁড়াবে মোট ১৬ দিনে।

মাদ্রাসায় ছুটি ৩ দিন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিনের ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারণ করবে নিজস্ব কর্তৃপক্ষ দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় দুর্গাপূজার ছুটির সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে। তাই বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির তারিখ ও মেয়াদে পার্থক্য থাকতে পারে।

সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটি দুর্গাপূজা উপলক্ষে সাধারণ সরকারি ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ।

মহাসপ্তমী ১৮ অক্টোবর এবং মহাষ্টমী ১৯ অক্টোবর উপলক্ষে তারা দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

১৮ থেকে ২২ অক্টোবরের সরকারি ও ঐচ্ছিক ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এটিএম, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

জরুরি সেবায় ছুটি প্রযোজ্য নয় হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা সাধারণ সরকারি ছুটির আওতায় থাকবেন না। জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।