নজরুল বর্ষ উপলক্ষে আলীকদমে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
সরওয়ার কামাল, ষ্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে আলীকদম উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও বৈচিত্র্যময় সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত ও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ বাড়বে এবং জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে।
আপনার মতামত লিখুন :