মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার যোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের চেতনাকে ধারণ করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। মাননীয় চ্যান্সেলর হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে তার দায়িত্বশীল ভূমিকায় দেশের উচ্চশিক্ষা ও জাতীয় উন্নয়ন আরও সমৃদ্ধ ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
আপনার মতামত লিখুন :